গৌরনদীর সেই পোশাককর্মী ছিলেন করোনা পজিটিভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের চন্দ্রহার গ্রামে গত বুধবার করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া এক ব্যক্তি কোভিড-১৯-এ আক্রান্ত ছিলেন। আজ শনিবার তাঁর নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে।
ওই ব্যক্তি একজন পোশাককর্মী (৪৮)। তিনি ঢাকায় কাজ করতেন। ১ মে করোনার উপসর্গ নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। এদিনই তাঁর নুমনা সংগ্রহ করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ল্যাবে পাঠানো হয়। পরীক্ষার রিপোর্ট আসার আগেই বুধবার সকালে তিনি বাড়িতে মারা যান।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইয়্যেদ মোহাম্মদ আমরুল্লাহ জানান, প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে লাশের দাহ সম্পন্ন হয়। তাঁর বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে বলে জানান ইউএনও ইসরাত জাহান।