গৌরীপুরে চতুর্থ শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৌরীপুর থানায় গত বুধবার আফছার উদ্দিন নামের এক গাড়িচালকের বিরুদ্ধে মামলা করা হয়। কিন্তু তিন দিন পরও তাঁকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।এদিকে ধর্ষণের ওই ঘটনার প্রতিবাদে ও মামলার আসামিকে গ্রেপ্তারের দাবিতে গতকাল শনিবার ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী পৌর এলাকায় বিক্ষোভ মিছিল করে। পরে স্থানীয় প্রেসক্লাবের কাছে এক সমাবেশ করা হয়। সেখান থেকে আজ রোববার স্থানীয় প্রশাসন বরাবরে স্মারকলিপি দেওয়া হবে বলে ঘোষণা করা হয়।ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। ওই হাসপাতালের গাইনি ও প্রসূতি বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম আবুল হোসাইন গতকাল প্রথম আলোকে জানান, প্রাথমিক পরীক্ষায় মেয়েটির ধর্ষণের শিকার হওয়ার আলামত পাওয়া গেছে।ওই মেয়ের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সকাল নয়টার দিকে প্রতিবেশী গাড়িচালক আফছার উদ্দিন (৪২) মেয়েটিকে মাইক্রোতে ওঠার জন্য ডাকেন। সে মাইক্রোতে ওঠে। পরে পাশে একটি নির্জন মৎস্যখামারে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন তিনি।গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক মজুমদার জানান, ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।