গৌরীপুরে ছাউনি অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভায় উপজেলা পরিষদ ভবন–সংলগ্ন বঙ্গবন্ধু চত্বরের পাশের দুটি সড়ক থেকে টিনের ছাউনি অপসারণ করা হয়েছে। গত রোববার রাত ও গতকাল সোমবার প্রশাসনের অনুরোধে স্থানীয় লোকজন এসব সরিয়ে ফেলেন।
রিটার্নিং কর্মকর্তা দুর-রে-শাহওয়াজ বলেন, ‘পৌরসভা নির্বাচনের দিনে ভোটারদের চলাচলের কথা ভেবে সড়ক দুটির ওই অংশের টিনের ছাউনি তুলে ফেলার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ করেছিলাম।’
স্থানীয় সূত্র জানায়, উপজেলা পরিষদের সামনে কয়েক বছর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার মু্যরাল তৈরি করা হয়। ওই এলাকার সৌন্দর্য বাড়াতে মু্যরালের পাশের সুরেশ কৈরী সড়ক ও শহীদ মঞ্জু সড়কের ওপর দিয়ে আনুমানিক ৫০ মিটার জুড়ে টিনের ছাউনি নির্মাণ করা হয়। এসব ছাউনির উচ্চতা কম হওয়ায় যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছিল। পৌরসভা নির্বাচন সামনে রেখে চলাচল নির্বিঘ্ন করতে রিটার্নিং কর্মকর্তা টিনের ছাউনি তুলে ফেলতে স্থানীয়দের অনুরোধ করেন।