গৌরীপুরে বাস উল্টে ৪০ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ থেকে গৌরীপুরে আসার পথে গতকাল শনিবার একটি যাত্রীবাহী বাস কলতাপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ৪০ জন যাত্রীর সবাই আহত হয়েছেন। তাঁদের কয়েকজনকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত যাত্রীরা জানান, ময়মনসিংহ সেতু থেকে সকাল ১০টায় বাসটি গৌরীপুরে আসার পথে চলন্ত অবস্থায় চালক তাঁর পাশে বসা হিজড়াদের সঙ্গে হাসি-তামাশায় মেতে ওঠেন। একপর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। স্থানীয় বাসমালিক সমিতির কর্মকর্তা সোমনাথ সাহা এ দুর্ঘটনার জন্য চালক শাহীনের সঙ্গে হিজড়াদের হাসি-তামাশাকে দায়ী করেছেন।দুর্ঘটনায় আহত যাত্রীরা হলেন গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা সুহিতুল ইসলাম, আফরোজা বেগম, জয়বানু বেগম, সোহান, রব্বানী, ইলিয়াস, মর্জিনা, রিক্তা আক্তার, ফরেশ চন্দ্র পণ্ডিত, শামীম, আতিক, মামুন, আ. হাই, মাহফুজুর রহমান, গোলাম রব্বানী, সারোয়ার (২৩), মনোয়ারা খাতুন, সোহান মিয়া, হেনা বেগম প্রমুখ।