গৌরীপুরে বিষ দিয়ে মাছের পোনা নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও গ্রামে গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা বিষ দিয়ে একটি খামারের মাছের পোনা নিধন করেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে চাষি মো. শাজাহানের দাবি।জানা গেছে, দামগাঁও গ্রামের মো. শাজাহান মিয়া দীর্ঘদিন ধরে মাছ চাষ করছেন। গত বছর গৌরীপুর রাজ মৎস্য হ্যাচারি থেকে পাঁচ কেজি রেণুপোনা নিয়ে পুকুরে মাছ চাষ করেন। পাঁচ থেকে ছয় লাখ পোনা মাছ এক বছরে দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ বড় হয়েছিল। শাজাহানের ইচ্ছে ছিল আগামী মাসে পানি বাড়লে পোনাগুলো দেশের বিভিন্ন এলাকার চাষিদের কাছে বিক্রি করবেন। শাজাহান জানান, প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার বিকেলে পুকুরে মাছের খাবার দেন। ওই দিন রাতে তাঁর চাচাতো ভাই আবুল কালাম ও তাঁর সঙ্গীরা পুকুরের পানিতে বিষ ফেলে। সকালে উঠে দেখেন লাখ লাখ পোনা মাছ মরে পানির ওপর ভাসছে। এ পোনা মাছগুলো বিক্রি করলে প্রায় ৫০ লাখ টাকা পাওয়া যেত।