গৌরীপুরে যাত্রীবাহী ট্রেনে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় গত শুক্রবার রাতে একটি যাত্রীবাহী লোকাল ট্রেনে ডাকাতি হয়েছে।
রেলওয়ে পুলিশ ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নেত্রকোনার জারিয়া রেলস্টেশন থেকে আসা ২৭৫ নম্বর লোকাল ট্রেনটি শুক্রবার রাত ১১টায় গৌরীপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করে। ১০ মিনিট পর ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়। এরই মধ্যে যাত্রীবেশে ৮-১০ জনের ডাকাত দল ট্রেনের ৪০১ নম্বর বগিতে ওঠে। এ সময় ডাকাতেরা যাত্রীদের ছুরি ও পিস্তলের মুখে জিমিঞ্চ করে নগদ টাকা, মুঠোফোন, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে। বিসকা রেলওয়ে স্টেশনের কাছাকাছি এসে ট্রেনের গতি কমে গেলে ডাকাতেরা নেমে যায়। ডাকাতির সময় বগিতে কোনো নিরাপত্তাকর্মী ছিলেন না।