গ্যাজপ্রমের সঙ্গে সমঝোতায় পৌঁছার বাধা দূর হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর বলেছেন, বাংলাদেশে কাজ করার ব্যাপারে রাশিয়ার তেল কোম্পানি গ্যাজপ্রমের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে যেসব বাধা ছিল, তা দূর হয়েছে। খবর ইউএনবির।গ্যাজপ্রমের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে দুই দিনব্যাপী বৈঠকের পর গতকাল বৃহস্পতিবার মনসুর হোসেন বলেন, ‘গ্যাজপ্রমের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছার ব্যাপারে এখন আমরা আশাবাদী।’চলতি বছরের জুলাই মাসে গ্যাজপ্রম বাংলাদেশের বিভিন্ন গ্যাসক্ষেত্রে ১০টি কূপ খননের জন্য একটি প্রস্তাব দিয়েছিল। গত এপ্রিল মাসে প্রতিষ্ঠানটির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করার পর এই প্রস্তাব দেওয়া হয়। তখন বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয় যে গ্যাজপ্রম প্রতিটি কূপ খননের জন্য ১৫০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব করেছে। সে সময় জ্বালানি বিশেষজ্ঞরা বলেছিলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বাপেক্স একটি কূপ খননে যে পরিমাণ অর্থ ব্যয় করে, গ্র্যাজপ্রমের প্রস্তাব তার চেয়ে অনেক বেশি। বাপেক্স কোনো কূপ খনন করতে ৪০ থেকে ৫০ কোটি টাকা ব্যয় করে।পেট্রোবাংলার চেয়ারম্যান রুশ প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা সফল হয়েছে বলে দাবি করেন।