গ্যাটকো মামলা অভিযোগ গঠনের শুনানি ২৩ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাটকো দুর্নীতি মামলায় আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগ গঠন বিষয়ে শুনানি পিছিয়েছেন আদালত। খালেদা জিয়া আদালতে যাননি। আজ রোববার খালেদা জিয়ার পক্ষে সময় আবেদন করা হয়। ঢাকার বিশেষ জজ আদালত-৩–এর ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েস তা মঞ্জুর করে ২৩ জুলাই পরবর্তী তারিখ ধার্য করেন। 

২০০৭ সালের ২ সেপ্টেম্বর খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা করে দুদক। ২০০৮ সালের ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে এ অভিযোগপত্র দেয় দুদক।
অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডেলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতি করেছেন।
এ মামলার ২৪ আসামির মধ্যে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান, বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া মারা যাওয়ায় তাঁদের বাদ নাম দেওয়া হয়েছে। আর মানবতাবিরোধী যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর হওয়ায় তাঁকেও বাদ দেওয়া হয়েছে। বর্তমানে আসামির সংখ্যা ২০।