গ্যাটকো মামলার অভিযোগ গঠনের শুনানি ১৮ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলায় আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগ গঠন বিষয়ে শুনানি পিছিয়েছেন আদালত। খালেদা জিয়া আদালতে যাননি। গতকাল রোববার তাঁর পক্ষে সময় আবেদন করা হয়। ঢাকার বিশেষ জজ আবু আহমেদ জমাদার তা মঞ্জুর করে ১৮ জুন পরবর্তী তারিখ ধার্য করেন।

২০০৭ সালের ২ সেপ্টেম্বর খালেদা জিয়া, তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা করে দুদক। ২০০৮ সালের ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

এ মামলার ২৪ আসামির মধ্যে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান ও বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া মারা যাওয়ায় তাঁদের বাদ দেওয়া হয়েছে। আর মানবতাবিরোধী যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর হওয়ায় তাঁকেও বাদ দেওয়া হয়েছে। বর্তমানে আসামির সংখ্যা ২০।