গ্যাটকোর শুনানি ৫ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২০ জনের বিরুদ্ধে করা গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য ৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। এ বিষয়ে গতকাল রোববার শুনানির দিন ধার্য ছিল। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-৩ নতুন তারিখ ধার্য করেন। খালেদা জিয়া ও তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ অন্যান্য আসামির বিরুদ্ধে ২০০৭ সালে এ মামলাটি করে দুর্নীতি দমন কমিশন। তাতে বলা হয়, আসামিরা ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি টাকার বেশি

ক্ষতি করেছেন।