প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিয়মিত টিকাদান কর্মসূচির সাফল্যের স্বীকৃতিস্বরূপ আবারও গ্যাভির সর্বোচ্চ পুরস্কার পেয়েছে বাংলাদেশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক গতকাল শুক্রবার তানজানিয়ার রাজধানী দারুস সালামে শিশু স্বাস্থ্য ও টিকাদান কর্মসূচি-সংক্রান্ত বিশ্বব্যাপী উদ্যোগ ‘গ্যাভি অ্যালায়েন্স পার্টনার ফোরামে’ এ পুরস্কার গ্রহণ করেন।বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহকারী মহাপরিচালক স্লেভিয়া বাসট্রু স্বাস্থ্যমন্ত্রীর হাতে ওই পুরস্কার তুলে দেন। এর আগে ২০০৯ সালে গ্যাভির সর্বোচ্চ পুরস্কার পেয়েছিল বাংলাদেশ।গ্যাভি অ্যালায়েন্স পার্টনার ফোরামের তিন দিনব্যাপী সম্মেলন গতকাল শেষ হয়। বাংলাদেশে ৮০ শতাংশ শিশুকে টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে আসার বিষয়টিকে সম্মেলনে বিরাট সাফল্য বলে উল্লেখ করা হয়। সম্মেলনে মূল বক্তা ছিলেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। তথ্য বিবরণী।