গ্যারেজ থেকে গাড়ির যন্ত্রাংশ চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের এম আলী রোডের একটি বহুতল ভবনের গাড়িবারান্দা (গ্যারেজ) থেকে পাঁচটি গাড়ির ওপরের খোল অক্ষত রেখে ভেতরের সব যন্ত্রাংশ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত সোমবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।শাহ আমানত হাইটস নামে ওই ভবন থেকে পাঁচটি গাড়ির প্রায় কোটি টাকার যন্ত্রাংশ চুরি হয়েছে বলে মালিকপক্ষ জানায়। ঘটনার পর জড়িত সন্দেহে পুলিশ বাড়ির নৈশপ্রহরী আবদুল কাদেরকে আটক করেছে।কোতোয়ালি জোনের সহকারী কমিশনার (এসি) আবদুল্লাহ আল মাহমুদ বলেন, ‘তদন্ত চলছে। সংঘবদ্ধ একটি চক্র এটি করেছে বলে মনে হচ্ছে।’ মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।