প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী আমবাগ তেঁতুলতলা মোড় এলাকায় চেয়ারম্যান মার্কেটে একটি মোটর গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের সহযোগিতায় জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে প্রথমে মো. জাহিদ মিয়ার মোটরবাইক পার্টস অ্যান্ড গ্যারেজে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা পাশের মো. শহিদের গ্রিল তৈরির ওয়ার্কশপে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয় লোকজনের সহায়তায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। আগুনে জাহিদের মোটরসাইকেলের গ্যারেজের দুটি মোটরবাইক ও দোকানের মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।