গ্যারেজে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের তারগাছ এলাকায় গতকাল সোমবার অটোরিকশা তৈরির গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হাসিবুর রহমান বলেন, দুপুর পৌনে ১২টার দিকে তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে আল-মদিনা অটোরিকশা তৈরির গ্যারেজে ওই আগুন ধরে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ও টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের কারণ জানা যায়নি।