গ্যালারি অ্যাপেক্স ও দেশ টিভির মধ্যে চুক্তি
ভারতের ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পলের ডিজাইন করা পোশাক নিয়ে ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় হোটেল র্যাডিসনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্যাশন শো ‘গ্যালারি অ্যাপেক্স লাইফ ইজ বিউটিফুল’। এ উপলক্ষে গতকাল রোববার দেশ টিভির কার্যালয়ে দেশ টিভি এবং গ্যালারি অ্যাপেক্সের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। দেশ টিভির পক্ষে বিপণন ব্যবস্থাপক রানা সিনহা এবং অ্যাপেক্স অ্যাডেলচি ফুটওয়্যার লিমিটেডের পক্ষে জেনারেল ম্যানেজার স্বনন শাহরিয়ার চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন দেশ টিভির উপব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান, হেড অব ম্যানেজমেন্ট সেক্রেটারিয়েট সাদিকুর রহমান চৌধুরী, সহবিপণন ব্যবস্থাপক তৌসিফ সাইফুল্লাহ এবং অ্যাপেক্স অ্যাডেলচি ফুটওয়্যার লিমিটেডের ম্যানেজার আবরার হোসেন। ফ্যাশন শোতে অংশ নেবেন ঋতুপর্ণা সেনগুপ্ত, লকেট চ্যাটার্জি, পাওলি দাম, নোবেল, তিশা, সারিকা, বিন্দু, মিম, মমসহ ঢাকা ও কলকাতার চলচ্চিত্র ও টিভির বেশ কজন তারকা এবং ২৫ জন র্যাম্প মডেল। বিজ্ঞপ্তি।