গ্যাস, বিদ্যুৎও পানির দাবিতে সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আবাসিক ও শিল্প-বাণিজ্য প্রতিষ্ঠানে নতুন গ্যাস-সংযোগ দেওয়া, বিদ্যুতের লোডশেডিং থেকে মুক্তি, গ্যাস বিতরণ কোম্পানি ও পিডিবিকে দুর্নীতিমুক্ত করাসহ সাত দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম গ্যাস, বিদ্যুৎও পানি গ্রাহক কল্যাণ পরিষদ। গতকাল রোববার চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পরিষদের সাত দফা দাবি উপস্থাপন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, মো. এয়াকুব আলী, মাসুম চৌধুরী, মো. আনোয়ার, ওসমান গণি প্রমুখ।