গ্যাস আনব, না হয় রাস্তায় নামব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান বলেছেন, ‘এ বছরের মধ্যেই রাজশাহীতে গ্যাস আনব। না পারলে জনগণকে সঙ্গে নিয়ে রাস্তায় নামব।’রাজশাহীর সাংবাদিকদের সঙ্গে গতকাল শনিবার ঈদের শুভেচ্ছা বিনিময় উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন। নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে বাসাবাড়িতে গ্যাস-সংযোগের প্রসঙ্গ তুলে মেয়র আরও বলেন, ‘গ্যাস সংযোগ দেওয়ার জন্য সবকিছু প্রস্তুত রয়েছে।’