গ্যাস উদ্গিরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দা উপজেলার বনকুড়া গ্রামে তিন দিন ধরে মাটির নিচ থেকে গ্যাস উদিগরণ হচ্ছে। এলাকাবাসী জানান, গ্রামের ডোবার পানি আত্রাই নদে নিষ্কাশনের জন্য গত সোমবার একটি নালা কাটতে গেলে বুদ্বুদ করে গ্যাস নির্গত হতে দেখা যায়। কৌতূহলবশত গ্যাসে আগুন ধরিয়ে দিলে তা জ্বলতে থাকে। এ খবরে বহু লোক তা দেখার জন্য ভিড় জমানো শুরু করেন। গতকাল বুধবার ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, কেউ কেউ চুলা তৈরি করে গ্যাস জ্বালানোর ব্যবস্থা নিয়েছেন।