গ্যাস ও কর্মসংস্থানের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়িতে গ্যাস-সংযোগ, গ্যাসক্ষেত্রে স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর বাজারে গতকাল শনিবার বিকেলে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। কালাপুর ইউনিয়ন সমন্বয় কমিটির আয়োজনে এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

বক্তারা বলেন, শ্রীমঙ্গলের কালাপুরে অবস্থিত মৌলভীবাজার গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন চার কোটি ঘনমিটার গ্যাস উত্তোলন করা হচ্ছে। উত্তোলিত গ্যাস জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে। অথচ এ এলাকার অধিবাসীদের গ্যাস-সুবিধা থেকে বঞ্চিত রাখা হচ্ছে। মার্কিন তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি শেভরনকে মৌলভীবাজার গ্যাসক্ষেত্রে যোগ্যতা অনুযায়ী স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এবং ঠিকাদারি ব্যবসার সুযোগ দিতে হবে।