গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গতকাল রোববার কুড়িগ্রাম জেলা বিএনপির দুটি পক্ষ পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। পুরোনো পোস্ট অফিস পাড়ার জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঘোষপাড়া এলাকায় সমাবেশ করে। এতে জেলা বিএনপির সভাপতি তাসভীর-উল-ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুর রহমান প্রমুখ বক্তব্য দেন। এ ছাড়া কলেজ রোডের জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে স্বাধীনতা স্মৃতিস্তম্ভ চত্বরে সমাবেশ করে। এতে জেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম, সাবেক সাংসদ উমর ফারুক প্রমুখ বক্তব্য দেন।