গ্যাস চুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে বহুজাতিক কোম্পানি কনোকোফিলিপসের সঙ্গে চুক্তির প্রতিবাদে গতকাল রোববার দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সাত দফা দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বানে এসব কর্মসূচি পালিত হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:নীলফামারী: সকালে নীলফামারী শহরে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। কালিবাড়ী মোড় থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এরপর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সমাবেশ হয়।জয়পুরহাট: শহরে বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়। সিরাজগঞ্জ: সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। এর আগে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।