গ্যাস চুরির মামলায় ৩ বছরের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যাস চুরির অভিযোগে করা মামলায় চট্টগ্রামে একটি লবণ কারখানার মালিককে তিন বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার আসামির অনুপস্থিতিতে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মো. শাহজাহান কবির এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামির নাম মোনায়েম হোসেন।
চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতের সরকারি কৌঁসুলি আবিদ হোসেন প্রথম আলোকে বলেন, ২০০৪ সালের ১০ এপ্রিল নগরের হালিশহর এলাকার একটি
লবণ কারখানায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস-সংযোগের সন্ধান পাওয়া যায়।
এ ঘটনায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সহকারী প্রকৌশলী মোখলেসুর রহমান বাদী হয়ে হালিশহর থানায় মামলা করেন।
তদন্ত শেষে পুলিশ একই বছরের ১১ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয়।
১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।