গ্যাস-বিদ্যুতের দাম ও বাসভাড়া কমানোর দাবি সিপিবির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি না করা এবং অবিলম্বে জ্বালানি তেলের দাম কমিয়ে গণপরিবহনের ভাড়া কমানোর উদ্যোগ নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
সিপিবির পল্টন শাখা আয়োজিত এক সমাবেশে পার্টির নেতারা এ দাবি জানান। তাঁরা বলেন, গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম এবং গণপরিবহনের অত্যধিক ভাড়ার বিষয় নিয়ে সাধারণ মানুষ খুবই অস্বস্তির মধ্যে আছে। সরকারের কর্তব্য, তাঁদের এ অস্বস্তি দূর করা।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে মুর্শিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে নেতারা বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে এক-চতুর্থাংশে নেমে এলেও দেশে দাম না কমিয়ে হাজার হাজার কোটি টাকা মুনাফা করে সরকার ব্যবসায়ীর ভূমিকা পালন করছে, যা অনৈতিক ও অগ্রহণযোগ্য।