আবারও বাড়ল গ্যাস-বিদ্যুতের দাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রাহক পর্যায়ে আবারও বাড়ল গ্যাস ও বিদ্যুতের দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ বৃহস্পতিবার বিদ্যুতের দাম বাড়িয়েছে ২.৯৩ শতাংশ, আর গ্যাসের দাম বাড়িয়েছে ২৬.২৯ শতাংশ।
রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসির কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে দাম বাড়ানোর এ ঘোষণা দেওয়া হয়। ব্রিফিংয়ে জানানো হয়, আগামী মাস অর্থাৎ ১ সেপ্টেম্বর থেকে এটি কার্যকর হবে।
গত জানুয়ারি মাসের শেষ সপ্তাহে ও ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই দাম বৃদ্ধির বিষয়ে বিইআরসি গণশুনানি করে। এতে দাম বাড়ানোর পক্ষে কোনো যুক্তি খুঁজে পাওয়া যায়নি। এর পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। ফলে দেশে বিদ্যুতের উৎপাদন খরচ আরও কমেছে। এই পরিস্থিতিতেও গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ল।
বর্তমান সরকারের এ মেয়াদে প্রথমবার হলেও আগের মেয়াদে কয়েক দফা বিদ্যুৎতের দাম বাড়ানো হয়।