গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনায় রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত কেন পুনর্বিবেচনা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন।

রিট আবেদনের পক্ষের আইনজীবী সাইফুল আলম প্রথম আলোকে বলেন, গত ২৭ আগস্ট সরকার গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করে। ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনা চেয়ে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সরকারের কাছে পৃথক দুটি আবেদন করে। পরে তা নাকচ করা হয়। নাকচের বিরুদ্ধে ক্যাব হাইকোর্টে একটি রিট আবেদন করে। রিটের শুনানি শেষে আজ হাইকোর্ট গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত কেন পুনর্বিবেচনা করা হবে না, এই মর্মে রুল জারি করেন।