গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে ঢাকায় পদযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে কার্যকর ব্যবস্থা নিতে ১৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গতকাল বুধবার বিকেলে ঢাকায় পদযাত্রা কর্মসূচি পালন করে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। কর্মসূচি মুক্তাঙ্গন থেকে শুরু হয়ে জিপিও, পল্টন, দৈনিক বাংলা, মতিঝিল হয়ে আবার পল্টনে এসে শেষ হয়। আজ বৃহস্পতিবার বিকেলে শাহবাগ থেকে আবারও একই কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন নেতারা। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, সদস্যসচিব আনু মোহাম্মদ, রুহিন হোসেন, রাগিব হাসান প্রমুখ।