গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানী ঢাকার দক্ষিণখানের আশকোনায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিদের মধ্যে দুজন মারা গেছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক।
আজ বৃহস্পতিবার সকালে দগ্ধ গৃহকর্মী সখিনা বেগম (৪৫) ও গৃহকর্ত্রী রেহানা আক্তার (৪০) মারা যান। রেহানা আক্তারের ছেলে তানভীর আহমেদের (১৪) অবস্থা আশঙ্কাজনক।
হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পালের ভাষ্য, সখিনার শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে। রেহানার শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। তানভীরের ২৫ শতাংশ পুড়েছে। সে চিকিৎসাধীন। দগ্ধ মেয়ে আফসানা ও ছেলে রেজওয়ান হাসপাতাল থেকে চলে গেছেন।
সখিনা ও রেহানার লাশ বার্ন ইউনিটের লাশঘরে রাখা হয়েছে।
রোববার গ্যাসের চুলা জ্বালানোর সময় বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন।
আরও জানতে পড়ুন...