গ্যাস রাইজারে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের গোয়াইটুলা এলাকার একটি বাসার গ্যাসসংযোগ লাইনের (আবাসিক) রাইজারে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে রোজ ভিলা নামের বাসার সামনের রাইজারে বিস্ফোরণের পরপরই আগুন জ্বলে ওঠে। খবর পেয়ে জালালাবাদ গ্যাসের একদল কর্মী সেখানে গিয়ে সংযোগ বন্ধ করে বিস্ফোরিত অংশে বালু ফেলে আগুন নেভান। জালালাবাদ গ্যাস ভবনের গ্রাহক দপ্তরের কর্তব্যরত কর্মকর্তা জানান, গ্যাসের চাপে ওই রাইজারে বিস্ফোরণ ঘটলে আগুন জ্বলে ওঠে। রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।