গ্যাস লাইন বিস্ফোরণে আহত ১ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাফরুলে গ্যাস লাইন বিস্ফোরণে গুরুতর আহত জাহিদ (১৪) আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছে।

গত ২৭ সেপ্টেম্বর বিস্ফোরণে ওই পরিবারের ছয়জন সদস্য দগ্ধ হন। বাকি ৫ জন এখনো হাসপাতালে চিকিৎ​সাধীন আছেন। জাহিদের বাবা দেলোয়ার হোসেনের অবস্থার অবনতি হলে তাঁকে আজ লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
আবাসিক চিকিৎ​সক পার্থ সংকর পাল বলেছেন, জাহিদের শরীরের ৪১ শতাংশ পুড়ে গিয়েছিল। ওই পরিবারের বাকিরাও আশঙ্কামুক্ত নন।