গ্যাস সংকট, চট্টগ্রামে আরও একটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ইউরিয়া সার কারখানায় গ্যাস সরবরাহ বাড়াতে গত রোববার রাত থেকে বন্ধ করে দেওয়া হয়েছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্র রিজেন্ট পাওয়ার। এ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনক্ষমতা ২৪ মেগাওয়াট।রিজেন্ট পাওয়ারের মালিকপ্রতিষ্ঠান হাবিব গ্রুপের পরিচালক (অর্থ) এ কে এম ইলিয়াস প্রথম আলোকে বলেন, ‘কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি (কেজিডিসিএল) রোববার দিনে আমাদের একটি চিঠি দিয়ে রাত থেকে বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিতে বলে। চিঠি পেয়ে আমরা ক্রমশ বিদ্যুৎ উৎপাদন কমিয়ে আনছিলাম। কিন্তু রাত ১০টায় কেজিডিসিএল কর্তৃপক্ষ নিজেরাই গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়।’কেজিডিসিএলের একজন কর্মকর্তা বলেন, চট্টগ্রাম ইউরিয়া সার কারখানায় (সিইউএফএল) নিরবচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ দিতেই রিজেন্ট পাওয়ার কেন্দ্রে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে সিইউএফএলে ৪৫ মিলিয়ন ঘনফুট এবং কর্ণফুলী সার কারখানায় (কাফকো) ৪৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে।