গ্যাস-সংকট বিগত সরকারের সৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, দেশের বর্তমান গ্যাসসংকট বিগত সরকারেরই সৃষ্টি। বর্তমান সরকার সেই সংকট সমাধানের চেষ্টা করছে। এ জন্য নতুন নতুন কূপ খননসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।বাণিজ্যমন্ত্রী চট্টগ্রামকে আদর্শ বাণিজ্য নগর হিসেবে গড়ে তুলতে উড়াল সড়ক ও টানেলসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করার কথা উল্লেখ করেন। ফারুক খান বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে চার লেনে উন্নীত করার কাজ চলছে। রেললাইনও দুই লাইনে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। গভীর সমুদ্রবন্দর নির্মাণেরও উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার।চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোরশেদ মুরাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম তালুকদার।মতবিনিময় সভায় স্থানীয় সাংসদ নুরুল ইসলাম, এম এ লতিফ, মাহজাবিন মোরশেদ, পুলিশ কমিশনার আবুল কাশেম, জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ ছাড়াও ব্যবসায়ী নেতা, সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া ভারতের সহকারী হাইকমিশনার এবং রাশিয়ার কনসাল জেনারেলও সভায় উপস্থিত ছিলেন।