গ্যাস-সংযোগ দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জসহ উত্তরবঙ্গের চারটি জেলায় সম্প্রসারণ (বর্ধিত) সংযোগের আওতায় গ্যাস-সংযোগ চালুর দাবিতে গ্রাহক ও ঠিকাদারেরা গতকাল বুধবার মানববন্ধন করেছেন। গ্যাস সরবরাহ ঠিকাদার সমিতি ও গ্রাহক সমন্বয় পরিষদের উদ্যোগে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এতে গ্যাস সরবরাহ ঠিকাদার সমিতি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মোখলেছুর রহমান সভাপতিত্ব করেন। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন গ্রাহক সমন্বয় পরিষদের আহ্বায়ক আলতাফ হোসেন, সদস্য আরিফুল ইসলাম ও হায়দার আলী, ঠিকাদার সমিতির রাজশাহী অঞ্চলের ফারুক হোসেন, বগুড়া অঞ্চলের আলী আজাদ তালুকদার, পাবনা অঞ্চলের শাহজাহান আলী, সিরাজগঞ্জের আরিফুল ইসলাম প্রমুখ।