প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা এলাকায় গতকাল মঙ্গলবার কয়েকটি খাবারের রেস্তোরাঁয় অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান জানান, সোনারগাঁ পৌরসভার আমিনপুর এলাকায় দারুচিনি রেস্টুরেন্ট অ্যান্ড মিষ্টিঘর, সোনারগাঁ মিষ্টান্ন ভান্ডার ও আনোয়ার হোসেনের খাবার হোটেলে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়।