গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধ গ্যাস-সংযোগ রাখার অভিযোগে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসহ (বিএসআরএম) কয়েকটি কারখানার গ্যাস-সংযোগ বন্ধ করে দিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি (কেজিডিসিএল)। অবৈধ গ্যাস-সংযোগবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার এসব প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কেজিডিসিএল সূত্রে জানা গেছে, গত দুই মাসে প্রায় ৪৮টি বড় শিল্পকারখানার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসব কারখানা থেকে জরিমানা হিসাবে ১৫ কোটি টাকা আদায় করা হয়।