গ্যাস-সংযোগের দাবিতে ভোলায় কর্মসূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় গ্যাস-সংযোগের দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় ভোলা জেলা আইনজীবী সমিতির উত্তর ভবন মিলনায়তনে সংবাদ সমেঞ্চলনে নাগরিক কমিটির নেতারা এ কর্মসূচি ঘোষণা করেন।সংবাদ সম্মেলনে ১০ মে গণস্বাক্ষর অভিযান, ১১ মে মানববন্ধন, ১৩ মে প্রধানমন্ত্রীর কাছে সঞ্চারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দাবি আদায় না হলে কঠিন কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়। সংবাদ সমেঞ্চলনে উপস্থিত ছিলেন নাগরিক কমিটির আহ্বায়ক মো. শাজাহান, সদস্যসচিব এস এম বাহাউদ্দিন প্রমুখ।