গ্যাস সরবরাহ বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণকাজের জন্য কাল শুক্রবার সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অধিভুক্ত কুমিল্লা সদর, সদর দক্ষিণ, চান্দিনা, বুড়িচং, চৌদ্দগ্রামের মিয়াবাজারসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গতকাল বুধবার বাখরাবাদের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বাখরাবাদের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রেজাউল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।