গ্যাস সরবরাহ বাড়ানোর দাবি বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গ্যাসের সরবরাহ বাড়ানোর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নগর বিএনপি। গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বক্তারা জানান, চট্টগ্রাম বন্দর থেকে হাজার হাজার কোটি টাকা সরকারের রাজস্ব খাতে জমা হয়। সেই টাকা দিয়ে দেশের উন্নয়ন হলেও চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ কাঁধে নিয়ে গত পাঁচ বছরে তা বাস্তবায়ন করেননি।
চট্টগ্রাম নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা করেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন। এতে অন্যদের মধ্যে যুবদলের সভাপতি কাজী বেলাল উদ্দিন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আহমেদুল আলম চৌধুরী, মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম প্রমুখ বক্তৃতা করেন।