গ্যাস সরবরাহ বাড়ানোর দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামবাসীর জন্য দৈনিক ৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে চট্টগ্রাম নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ এই কর্মসূচির আয়োজন করে। সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন আইনজীবী আবুল হাশেম, নারীনেত্রী জেসমিন সুলতানা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রামবাসীর চাহিদার অর্ধেক গ্যাস সরবরাহ করা হচ্ছে। সম্প্রতি তা-ও পাওয়া যাচ্ছে না। এই দুর্ভোগের প্রতিকার করা হচ্ছে না দীর্ঘদিন ধরে।
তাঁরা বলেন, গ্যাস সরবরাহ কমে যাওয়ায় চট্টগ্রামের শিল্পপ্রতিষ্ঠান ও আবাসিক সংযোগে গ্যাসের চাপও কমে গেছে। এতে নগরবাসীর ভোগান্তি চরমে উঠেছে। আর আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। তাই এই সমস্যা খুব দ্রুত সমাধান করা প্রয়োজন।