গ্যাস সরবরাহ বিঘ্নিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বিবিয়ানা গ্যাসক্ষেত্রের উৎপাদন হঠাৎ বন্ধ হওয়ায় দেশে প্রায় দুই ঘণ্টা গ্যাস সরবরাহ বিঘ্নিত হয়।
গতকাল রোববার বিকেল পাঁচটায় কারিগরি কারণে উৎপাদন বন্ধ হয়। সন্ধ্যা সাতটায় উৎপাদন পূর্ণ ক্ষমতায় ফিরে আসে। বিবিয়ানা থেকে দেশের মোট গ্যাস সরবরাহের প্রায় ৪০ শতাংশ উত্তোলিত হচ্ছে। দুই সপ্তাহ আগেও একবার উৎপাদন বন্ধ হয়েছিল। ক্ষেত্রটির পরিচালক আমেরিকান কোম্পানি শেভরন সূত্র জানায়, বন্ধ হওয়ার কারণ খুঁজে দেখা হচ্ছে।