গ্যাস সরবরাহ লাইনে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গ্যাস সরবরাহ লাইনে গতকাল শুক্রবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে মূল্যবান যন্ত্রপাতি। বন্ধ হয়ে গেছে গোদনাইল ও পঞ্চবটির গ্যাস সরবরাহ। তিতাসের সহকারী প্রকৌশলী মো. আজগর আগুনে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন। তিনি জানান, কেন্দ্রের ভেতরে অবস্থিত তিতাসের গ্যাস সরবরাহ লাইনে গ্যাসের ওভার ফ্লো হওয়ার সময় স্পার্ক থেকে আগুন লেগে যায়। নারায়ণগঞ্জের হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ও ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সিদ্ধিরগঞ্জ থানার এসআই জসিম উদ্দিন জানান, আগুন নেভাতে গিয়ে তিতাসের কর্মচারী অলিউল্লাহ, রিপন ও রাহুল আমিন আহত হয়েছেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি|