গ্যাস সরবরাহ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সালদা গ্যাসক্ষেত্রের তৃতীয় কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই জাতীয় গ্রিডে এ গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মর্তুজা আহাম্মদ ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।