গ্যাস সিলিন্ডার ফুটো হয়ে বাস পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদরের সালনায় সিলিন্ডার ছিদ্র হয়ে গ্যাস বেরিয়ে আগুন ধরে যাওয়ায় একটি যাত্রীবাহী মিনিবাস সম্পূর্ণ পুড়ে গেছে। গতকাল শুক্রবার ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় কাপাসিয়াগামী ওই বাসে ৩৫ জন যাত্রী ছিল। আতঙ্কিত যাত্রীরা তাড়াহুড়া করে বাস থেকে নামতে গিয়ে সাত-আটজন সামান্য আহত হয়।যাত্রীরা জানান, স্থানীয় একটি ফিলিং স্টেশন থেকে জ্বালানি নেওয়ার সময় তাঁরা গ্যাস বেরুনোর ব্যাপারটি টের পান। তাঁরা চালককে বিষয়টি জানালেও তিনি ভ্রুক্ষেপ করেননি। ওই অবস্থায়ই চালক গাড়ি চালাতে থাকেন। গ্যাস নির্গমনের মাত্রা বাড়ায় যাত্রীদের চাপে চালক বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে গাড়িটি থামান। যাত্রীরা বাস থেকে তাড়াহুড়ো করে নামার পরপরই আগুন ধরে যায়। খবর পেয়ে গাজীপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে আসেন। তবে এর আগেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান ও গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।