গ্যাস সিলিন্ডার বহনকারী গাড়িতে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল শহরের রূপাতলী এলাকায় একটি গ্যাস সিলিন্ডার বহনকারী গাড়িতে আগুন দিয়েছে অবরোধ সমর্থনকারীরা। গতকাল রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি ৪৮০টি সিলিন্ডার বহন করছিল। আগুন ধরে গেলে সিলিন্ডারগুলো বিস্ফোরিত হতে থাকে। বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন ছিটকে পার্ক করে রাখা ঔষধ উত্পাদনকারী প্রতিষ্ঠান অপসোনিন বাংলাদেশের ক্যাপসুল ভর্তি ট্রাক এবং অন্য একটি ট্রাকে আগুন লেগে যায়। এই ট্রাকগুলোও আগুনে ভস্মীভূত হয়ে যায়। এ ছাড়া আগুন আশপাশের অনেক দোকান ও গাছপালায় ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কেউ হতাহত হয়নি।