গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বংশালের আগামসি লেনের চতুর্থ তলা একটি ভবনে আজ রোববার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ ব্যক্তিরা হলেন গৃহকর্ত্রী পারভিন বেগম ও তাঁর স্বামী ইয়াকুব আলী এবং গ্যাস মিস্ত্রি আবদুল মালেক।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রোববার বেলা আড়াইটার দিকে গ্যাসের চুলা ঠিক করতে গিয়ে বিস্ফোরণ ঘটলে মিস্ত্রিসহ ওই তিনজন দগ্ধ হন। তাঁদের হাত-পা ও মুখমণ্ডলের বিভিন্ন জায়গা ঝলসে গেছে।
ঢাকা মেডিকেলের আবাসিক সার্জন পার্থ শংকর পাল প্রথম আলোকে বলেন, দগ্ধ তিনজনেরই শ্বাসনালিসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। সবার অবস্থা আশঙ্কাজনক।