প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের লালদিঘিরপাড় এলাকায় সিটি করপোরেশনের নতুন বিপণিবিতানে একটি গ্যাস সিলিন্ডার বিক্রির দোকানে বিস্ফোরণে দোকানমালিকসহ তিনজন দগ্ধ হয়েছেন। গতকাল রোববার দুপুর ১২টার দিকে ওই বিপণিবিতানের ‘চকলেট গ্যাস স্টোর’ নামের এলপি গ্যাস বিক্রির দোকানে এ ঘটনা ঘটে। সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তারেক মো. জাবেদ জানান, বিস্ফোরণ থেকে আগুন লেগে যায়। এতে দোকানমালিক আবদুল করিম (৪০), কর্মচারী সোহেল খান (৩০) ও পাশের একটি পান দোকানের কর্মচারী পারভেজ মিয়া দগ্ধ হন। তিনজনকেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।