গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মিনার বাড়ি গ্রামে আজ বুধবার সকালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক গৃহবধূ মারা গেছেন।

নিহত গৃহবধূর নাম হ্যাপি আক্তার (২২)। তাঁর স্বামী মোহাম্মদ মাজেদ হোসেন সৌদি আরবপ্রবাসী।

নিহত হ্যাপির ভগ্নিপতি আমানউল্লাহর ভাষ্য, আজ সকাল আটটার দিকে সাড়ে তিন বছর বয়সী ছেলে সমীর হোসেনের জন্য দুধ গরম করতে রান্নাঘরে যান হ্যাপি। এ সময় এলপি গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হলে হ্যাপির সারা শরীর দগ্ধ হয়। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হ্যাপির লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে।