গ্যাসের আগুনে তিন শিশুসহ দগ্ধ ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরায় একটি বাসায় রান্নাঘরে গ্যাসের আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে দেড় বছরের এক শিশুও রয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সকাল সাড়ে আটটার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দগ্ধ ব্যক্তিরা হলো, শাহনেওয়াজ (৫০), তাঁর স্ত্রী সুমাইয়া (৩৫), তিন ছেলে সারলিন (১৫), জারিফ (৯) ও জায়ান (১৪ মাস)।
ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বলেন, শাহনেওয়াজের ৯৫ শতাংশ, সুমাইয়ার ৯০ শতাংশ, জারিফের ৭৪ শতাংশ, সারলিনের ৮৮ শতাংশ ও জায়ানের ৭৪ শতাংশ পুড়ে গেছে।
প্রতিবেশী মনিরুজ্জামানের ভাষ্য, সকালে ঘুম ভেঙে পাশের বাড়ি থেকে তারা চিৎকার ও কান্নার শব্দ শোনেন। পরে দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।