গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার দেশীপাড়া এলাকায় গতকাল শনিবার একটি ফোম তৈরি কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত ও দুজন আহত হয়েছেন। বিস্ফোরণে নিহত লিটন মিয়ার (৩০) বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রামনগর গ্রামে। জানা যায়, দেশীপাড়ায় অবস্থিত গ্রোবিজ ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওই ফোম কারখানায় গতকাল সকাল সাড়ে ১০টার দিকে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে লিটন মিয়াসহ তিন শ্রমিক আহত হন। তাঁদের গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় লিটন মিয়া মারা যান।