গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙ্গুনিয়ায় গ্যাস সিলিন্ডার বিক্রির এই দোকানে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। ছবিটি আজ শনিবার বেলা সাড়ে ১১টায় তোলা হয়েছে। ছবি: আব্বাস হোসাইন
রাঙ্গুনিয়ায় গ্যাস সিলিন্ডার বিক্রির এই দোকানে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। ছবিটি আজ শনিবার বেলা সাড়ে ১১টায় তোলা হয়েছে। ছবি: আব্বাস হোসাইন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় গ্যাস সিলিন্ডার বিক্রির পাইকারি দোকানে বিস্ফোরণের ঘটনায় এক ব্যক্তি আহত হয়েছেন। আহত ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নাদিম শাহ নামের এক ব্যক্তি ওই দোকানের মালিক। আহত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম (৩০)। তিনি ওই দোকানের কর্মচারী।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মরিয়ম নগর চৌমুহনী এলাকায় অবস্থিত ওই দোকানে বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।

আজ বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পাকা দোকানের নিচে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে-ছিটিয়ে আছে গ্যাস সিলিন্ডার। ধসে গেছে দোকানের ভেতরের দুটি দেয়াল। গ্যাসের গন্ধ চারপাশে।

মরিয়ম নগর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. সেলিম প্রথম আলোকে বলেন, গতকাল রাত ১২টার দিকে বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। থানা-পুলিশ ও ফায়ার স্টেশনের কর্মীদের খবর দিলে তাঁরা ঘটনাস্থলে আসেন।