গ্যাসক্ষেত্রে হামলা, দুই কর্মকর্তা লাঞ্ছিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইল (স্থানীয় নাম মকলিশপুর) গ্যাসক্ষেত্রের কার্যালয়ে এলাকাবাসী হামলা চালিয়েছে। ওই গ্যাসক্ষেত্রে নিয়োগ পাওয়ার দাবিতে গতকাল সোমবার হামলা চালানো হয়। এ সময় দুই কর্মকর্তাকে লাঞ্ছিত করা হয়।কার্যালয়ের কর্মকর্তারা জানান, শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৬০ শতাংশ কর্মচারী ওই এলাকার। সেখানে এলাকার আরও লোককে চাকরি দিতে কর্মকর্তাদের ওপর চাপ দেয় স্থানীয় জনতা। গতকাল বিকেলে একদল লোক চাকরির দাবিতে মিছিল নিয়ে গ্যাসক্ষেত্রের কার্যালয়ের সামনে জড়ো হয়। ওই সময় উত্তেজিত জনতাকে সামলাতে গিয়ে গ্যাসফিল্ডের সহকারী ব্যবস্থাপক বায়েজিদ হোসেন ও মাঠ কর্মকর্তা আহসানুল আমিন শারীরিকভাবে লাঞ্ছিত হন।